৩ মে ২০২০ - ০৭:১০
বাংলাদেশে আরও ৫৫২ জন করোনায় শনাক্ত, ৫ জনের মৃত্যু

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের কারণে সৃষ্ট কোভিড-১৯ রোগে আক্রান্ত আরও ৫৫২ জনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮,৭৯০ জনে। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে আরও ৫ মৃত্যু হয়েছে। ফলে এ পর্যন্ত মোট ১৭৫ জনের মৃত্যু হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): আজ (শনিবার) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে পক্ষ থেকে এ তথ্য জানান অধিদপ্তরটির অতিরিক্ত পরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা। তিনি বলেন, নতুন করে যে ৫ জন মারা গেছেন তারা তিনজন পুরুষ এবং দু্ইজন মহিলা। মৃতরা সকলেই রাজধানী ঢাকার বাসিন্দা।

ডা. নাসিমা সুলতানা বলেন, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ জন, ফলে এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৭৭ জন।

তিনি আরও জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ছয় হাজার ১৯৩ টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে পরীক্ষা করা হয়েছে পাঁচ হাজার ৮২৭ টি। গতদিনের চেয়ে পরীক্ষার সংখ্যা ৩.৯৩ শতাংশ বেশি। সর্বমোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৬ হাজার ৬৬টি।

342/